ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নাইজেরিয়ায় স্কুল থেকে ফের ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুলাই) অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে হামলা চালায় এবং কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে। নাইজেরিয়ার পুলিশের বরাতে মঙ্গলবার (৬ জুলাই) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।


এছাড়া দেশটির জারিয়া শহরের জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠরোগ কেন্দ্রের কমপক্ষে ৮ জনও রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে দু’জন নার্স এবং ১২ মাস বয়সী একটি শিশুও রয়েছে।


সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বন্দুকধারীদের হামলা এবং শিক্ষার্থীদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।


বিবিসি নিউজ জানিয়েছে, নাইজেরিয়ার জারিয়া শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাদুনা শহরের পার্শ্ববর্তী বেথেল ব্যাপ্টিস্ট স্কুলে সোমবার হামলা চালায় বন্দুকধারীরা। পরে স্কুলটি থেকে কমপক্ষে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করে তারা।


অপহরণের শিকার ১৫ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থীর মা বিবিসি নিউজকে জানান, সোমবার বহুসংখ্যক সশস্ত্র দুর্বৃত্ত মোটরবাইকে ঘটনাস্থলে আসে এবং নিরাপত্তা বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে তারা।


বিবৃতির মাধ্যমে পুলিশ জানিয়েছে, স্কুলে হামলা চালানোর পর বন্দুকধারীরা হোস্টেলে প্রবেশ করে এবং অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তবে একজন নারী শিক্ষকসহ মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑